১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রংপুরে শিক্ষক পরিবার হত্যা মামলা ডিবিতে

পুলিশ কমিশনারের নির্দেশে ডিবির পরিদর্শক মো. জিন্নাত আলী মামলাটি তদন্ত করবেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 05:14 PM

Updated : 16 Sep 2026, 01:00 PM

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার মামলা তদন্তের জন্য মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দায়িত্ব পেয়েছে। 

ডিবির পরিদর্শক মো. জিন্নাত আলী মামলাটি তদন্ত করবেন। 

তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী বলেন, “মহানগর পুলিশ কমিশনার আব্দুল মাবুদ মিয়া আমাকে এই দায়িত্ব দিয়েছেন।”

শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি। 

রোববার ভোরে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুজনই নিহত পরিবারের বাড়ির আশপাশের এলাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। 

ওইদিন বিকালেই তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

আরও পড়ুন:

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: মুগ্ধ-সিদ্ধার্থের গ্রেপ্তার নিয়ে বাবা

রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: আদালতে দুই আসামির 'স্বীকারোক্তি'

গণপতি চক্রবর্তীর পরিবারকে হত্যার পর খুনিরা 'বাসায় গোসল করে খেজুর খায়'

'ইয়াবা সেবনে বাধা দেওয়ায়' রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

গণপতি চক্রবর্তীর পরিবারের আর কেউ রইল না

'ইয়াবা সেবনে বাধা দেওয়ায়' রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

ফোনে না পেয়ে বাসায় এসে বোনসহ চারজনের লাশ পেলেন পূজা চক্রবর্তী

রংপুরে ৪ খুন: শিক্ষক পরিবারের লাশ পড়েছিল ছাদে-সিঁড়িতে-ঘরে

রংপুরে শিক্ষক পরিবারকে হত্যা: 'এক ভয়াবহ বার্তা'