২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় আলালসহ ৫ বিএনপি নেতার জামিন

দুপুরে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ মামলার বিবাদীরা জামালপুরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এই আদেশ দেন।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় আলালসহ ৫ বিএনপি নেতার জামিন

স্থায়ী জামিন নিয়ে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত আদালত থেকে বেরিয়ে যাচ্ছেন বিএনপি নেতারা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 06:41 PM

Updated : 31 Jul 2023, 06:41 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপির যুগ্ম মহাসচিবসহ ৫ নেতাকে স্থায়ী জামিন দিয়েছে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। 

সোমবার দুপুরে দলটির যুগ্ম মহাসচিবসহ মোয়াজ্জেম হোসেন আলালসহ মামলার বিবাদীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. এহ্সানুল হক এই আদেশ দেন।

জামিন পাওয়া বিএনপির অন্য নেতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনের বিরুদ্ধে গত ২৩ মে জামালপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। 

জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আদালত তাদের স্থায়ী জামিন দিয়েছে। বিএনপির যেসব নেতা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।