১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ: আরেক ভাইয়ের লাশ উদ্ধার

পুলিশ জানায়, শনিবার নদীতে দুই ভাই গোসলে নেমে নিখোঁজ হলে স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করে।

হবিগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ: আরেক ভাইয়ের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ আরেক ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে আলাপুর গ্রামের কাছে নদীতে লাশ ভেসে ওঠে বলে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোবারক হুসেন ভূঞা জানান ।

নিহত জুনাঈদ মিয়া (১০) হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে। শনিবার তার আপন ভাই মোশাহিদ মিয়ার (৬) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহতদের মা মনোয়ারা খাতুন বলেন, “দুই ছেলেকে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শনিবার দুপুরে খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসলে যায় জুনাঈদ ও মোশাহিদ। এরপর তাদের খালাতো ভাই বাড়িতে গিয়ে জানায়, তারা দুই জন নদীতে তলিয়ে গেছে “ 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ওসি মোবারক বলেন, শনিবার নদীতে দুই ভাই গোসলের সময় নিখোঁজ হলে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুজি করে একজনের লাশ উদ্ধার করে। অন্যজনকে পাওয়া যায়নি। 

রোববার সকালে নদীতে অন্যজনের লাশ ভেসে ওঠে বলে জানান তিনি।