২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেলেন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রীদের কাছ থেকে কিছু জায়গায় অতিরিক্ত ১০ টাকা নেওয়া হচ্ছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 10:11 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শনে গিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

কোরবানির ঈদ সামনে রেখে যাত্রীসেবা ও ঘাট ব্যবস্থাপনা দেখতে সোমবার তিনি পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকা পরিদর্শন এলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান।

পরিদর্শনের সময় তিন নম্বর ফেরিঘাটে কিছু যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেয়ে ঠিকাদারকে জরিমানা করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঈদযাত্রীদের কাছ থেকে কিছু জায়গায় অতিরিক্ত ১০ টাকা নেওয়ার হচ্ছে। বিষয়টি ছোট হলেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এসব ঠিকভাবে চলছে কিনা এবং কোথাও সমস্যা আছে কিনা, তা দেখতে এই পরিদর্শন করা হচ্ছে।

অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সরকারের অবস্থান এ বিষয়ে কঠোর বলে জানান প্রতিমন্ত্রী।

পরিদর্শনে তিনি ফেরিঘাট ও লঞ্চঘাটের কার্যক্রম ঘুরে দেখেন এবং ফেরিতে দেওয়া খাবারের মানও যাচাই করেন।