২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা পারাপারে ‘হঠাৎ দৌড়’, ভটভটির ধাক্কায় মৃত্যু

রাস্তা পার হতে গিয়ে হঠাৎ দৌড় দেয় শিশুটি।

রাস্তা পারাপারে ‘হঠাৎ দৌড়’, ভটভটির ধাক্কায় মৃত্যু

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 01:31 PM

Updated : 14 Aug 2022, 01:45 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভটভটির ধাক্কায় এক শিশুর প্রাণ গেছে; রাস্তা পার হতে গিয়ে ‘হঠাৎ দৌড় দিলে’ এ দুর্ঘটনা ঘটে।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার এলাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান।

মৃত পাঁচ বছর বয়সী তামিম ইকবাল ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “তামিম বাড়ির পাশে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ দৌড় দেয়। এ সময় একটি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ঘটনার পর আত্মীয়-স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।