২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে হত্যা মামলায় পাবনার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার কামিল হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 07:47 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার বিকালে শহরের কৃষ্টপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পাবনা জেলা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান।   

গ্রেপ্তার কামিল হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ অগাস্ট শহরের ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ইসলাম নিলয় নিহত হন। 

এ ঘটনায় জাহিদুলের বাবা দুলাল উদ্দিন হত্যা মামলা করেন। মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, কামিল হোসেনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১০৩ নেতাকর্মীকে আসামি করা হয়। 

ডিবি পুলিশের ওসি বলেন, গ্রেপ্তারের পর কামিল হোসেনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।