১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেট্রোল মজুদে ফরিদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

জব্দ করা পেট্রোল ন্যায্য মূল্যে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 03:50 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ফরিদপুরে পেট্রোল মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে মো. রাশেদ মোল্লার মালিকানাধীন দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম দীপ্ত চক্রবর্তী।

তিনি বলেন, অভিযানকালে দোকানে অবৈধভাবে ২৪৫ লিটার পেট্রোল মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। 

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। 

পরে জব্দকৃত পেট্রোল ন্যায্য মূল্যে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়েছে। 

জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির করলে ও কোনো ধরনের অনিয়ম হলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।