হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও ৩ শিশুর মৃত্যু
“বর্তমানে হাসপাতালে ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে এ হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়াল।
বুধবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
“বর্তমানে হাসপাতালে ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।”
শংকর কে বিশ্বাস বলেন, হামের সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন ৪৬ জন।
