২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ও গোয়ালপাড়া এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

ঝিনাইদহে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় দুর্ঘটনা কবলিত বাস

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2022, 12:51 PM

Updated : 11 Nov 2022, 12:51 PM

ঝিনাইদহ সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সকাল ৮টার দিকে একটি বাস ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলো। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে যায়।

“এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি টাইলস বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়।”

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে, বরিশাল থেকে ঝিনাইদহগামী কাঠ বোঝাই ট্রাক একই মহাসড়কের হাটগোপালপুর পৌঁছালে সড়কে বিকল হয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।এতে ট্রাকের হেলপার কাইয়ুম গুরুতর আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কাইয়ুমকে উদ্ধার করে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।