২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক বাংলাদেশিকে ২২ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমে আলীমুরকে ফেরত দেয় বিএসএফ।

আটক বাংলাদেশিকে ২২ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ
ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে আটকের ২২ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ।

দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বুধবার রাত সাড়ে ৭টার দিকে শেখ আলীমুর রহমান নামের ওই যুবককে ফেরত দেওয়া হয়েছে বলে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান। 

শেখ আলীমুর রহমান (৩৮) খুলনা জেলার বাসিন্দা। 

বিজিবি জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আলীমুর রহমান ভারতের ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকায় প্রবেশ করেন। 

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

এ সময় বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে দেখে আটক করে। পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়। এরপর আলীমুরকে গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে বিএসএফ। 

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেউরঝাড়ি সীমান্তের শূন্যরেখার ঠাকুরগাঁও-৫০ বিজিবি এবং ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমে আলীমুরকে ফেরত দেয় বিএসএফ। বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতার কারণেই তাকে ফেরত পাওয়া গেছে।

দহগ্রামে বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় সরল বিএসএফ