১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে তাঁতী দল নেতা আটক

“তারা অসামাজিক কাজে লিপ্ত ছিল।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের সদস্য সচিব রওনক আহমেদ আজিজুলকে আটক করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, শনিবার রাত ১২টার দিকে তারাকান্দা উপজেলার গোয়াতলা শসার বাজার ‘কেডিএম অটো রাইস মিল’ থেকে সেনাবাহিনী আজিজুলকে আটক করে থানায় হস্তান্তর করে।

তিনি বলেন, এ সময় আজিজুলের বন্ধু মো. সজিব (৩৪) এবং ২৬ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। 

 “তারা অসামাজিক কাজে লিপ্ত ছিল।”

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হেলিম বলেন, “বিভিন্ন সময় শুনতাম মিলটিতে অসামাজিক কার্যকলাপের কথা। এখন গ্রেপ্তার হওয়ার বুঝতে পারছি আসলেই সেখানে তা হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে কেডিএম অটোরাইস মিলের মালিক কমল আগরওয়ালা বলেন, “আমি অসুস্থ ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছি। সকালে শুনেছি রাইসমিল থেকে ম্যানেজার আজিজুল এক নারীসহ তিনজনকে অসামাজিক কার্যকলাপের জন্য আটক করেছে।

“বিষয়টি দুঃখজনক; মেনে নিতে পারছি না। মিলটিতে অসামাজিক কাজ হচ্ছে জানলে আজিজুলকে রাখতাম না। সে দুই বছর ধরে আমার মিলের ম্যানেজার। আমি চাই ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা হোক।”

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানিয়েছেন।  

এ বিষয়ে জানতে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিছুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।