১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

দীর্ঘদিন ধরে হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর বিরোধ চলছিল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 01:56 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ফরিদপুরের সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সরকারি জমি লিজ ও দখল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর বিরোধ চলছিল। এর জেরে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল এলাকায়। 

একপর্যায় শুক্রবার রাত ৯টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকার পরিবেশ এখন শান্ত। 

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।