২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

আরিফা ও আবিদা চাঁদপুরের একটি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা অংশ নেন।

এইচএসসি: লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন
আরিফা সুলতানা ও আবিদা সুলতানা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 02:47 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা জিপিএ-৫ পেয়েছেন। তারা কোরআনের হাফেজা। সন্তানদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা।

আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে। তাদের বাবা সৌদি আরব প্রবাসী। তারা ছোটোবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানার বাড়ির এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন।

আরিফা ও আবিদা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেয়।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, “আরিফা ও আবিদা দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতেন। যে কোন বিষয় তারা দ্রুত আয়ত্ত করতে পারেন।”

আরিফা ও আবিদা ১৮ বছর বয়সে কোরআন শরীফ মুখস্থ করেন। দুই বোন একইসঙ্গে হাফেজা হয়েছেন। চাচা হাফেজ মশিউরের কাছে তারা কোরআন মুখস্থ করেন।