২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: ফখরুল

সিলেট ওসমানী বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 12:35 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

সীমান্ত হত্যা মেনে নেওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে।”

বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।” 

এ সময় বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দলের মহাসচিব ব্যক্তিগত সফরে এসেছেন। তিনি মাজার জিয়ারত করেছেন আজ রাতে। বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ঢাকা ফিরবেন।”