Published : 13 Jan 2026, 05:23 PM
শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।
শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি।
আরও পড়ুন:
শেরপুর-১: বিএনপির 'কনিষ্ঠ' প্রিয়াঙ্কার সামনে 'স্বতন্ত্রের বাধা', মরিয়া জামায়াত