১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিল বকেয়া, বরিশাল মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

হাসপাতাল ও কলেজের জন্য পৃথক দুটো মিটার রয়েছে। এর মধ্যে কলেজের ৪৮ লাখ ৮৬ হাজার ২২৫ টাকা বকেয়া রয়েছে।

বিল বকেয়া, বরিশাল মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 02:20 PM

Updated : 22 Jun 2023, 03:06 PM

বকেয়া বিল পরিশোধ না করায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওজোপাডিকো। তবে চালু আছে কলেজের অধীনে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ। 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাসপাতাল ও কলেজের জন্য পৃথক দুটো মিটার রয়েছে। এর মধ্যে কলেজের ৪৮ লাখ ৮৬ হাজার ২২৫ টাকা বকেয়া রয়েছে। বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন জুন মাস। এখন বরাদ্দ পাওয়া যাবে না। আশা করছি জুলাইয়ের প্রথম সপ্তাহে বিল পরিশোধ করা হবে। 

“আমরা ওজোপাডিকোকে অনুরোধ করেছি সে পর্যন্ত সংযোগ বহাল রাখার জন্য।” 

এর আগে বুধবার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল পল্লী বিদ্যুৎ সমিতি।  

আরও পড়ুন 

পুরানো খবর:

বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন