২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

দুই বছর বয়সি শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 05:19 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

হামের উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখানে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।

দুই বছর বয়সি শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

মৃত শিশুটির নাম সাজু, সে সুনামগঞ্জের বাসিন্দা। 

পরিচালক বলেন, “শিশুটির হাম, ডায়রিয়া, নিউমোনিয়া এবং হৃদযন্ত্রেও সমস্যা ছিল। রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যান্ত্রিক ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ সকালে তার মৃত্যু হয়েছে।’’