১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অপারেশন ডেভিল হান্ট’: লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 08:00 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

লক্ষ্মীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন বলেন, এরমধ্যে সদরে চারজন, রায়পুরে দুজন, রামগঞ্জে তিনজন ও রামগতিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর সদরের আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান সোহেল, যুবলীগ নেতা আবদুল মালেক, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, রায়পুরের আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, ওমর ফারুক, রামগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন, রামগতির যুবলীগ নেতা মো. রুবেল ও ছাত্রলীগ নেতা আকতার হোসেন বিপ্লব। 

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।