২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

তারা নওপাড়া বাজারের জামিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 07:10 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে শিক্ষকের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় উপজেলার নওপাড়া এলাকায় দুই শিশু নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার কয়রা হয় বলে জানান লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এ কে এম লতিফুল বারি। 

নিহত দুই মাদ্রাসা শিক্ষার্থী হলেন- দূরদুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. ফরিদ (১১) এবং ময়মনসিংহের ত্রিশালের দরিল্লা এলাকার মো. রবিনের ছেলে গোলাম রাব্বানি (১২)। তারা নওপাড়া বাজারের জামিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করত। 

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে ১০ থেকে ১৫ শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে দুজন নিখোঁজ হয়। জরুরি নম্বর থেকে খবর পেয়ে তাদের একটি দল উদ্ধার তৎপরতা চালায়। নদীতে প্রচণ্ড স্রোত ও গভীরতা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। ১০ মিনিটের ব্যবধানে দুই লাশ উদ্ধার করা হয়। 

লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।