১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার

সীমান্ত সংলগ্ন দেবহাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান।

সাতক্ষীরা সীমান্তে ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার
গ্রেপ্তার বেনজীর আহমেদ নিশি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের সাবেক সভাপতি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

সোমবার বিকালে সীমান্ত সংলগ্ন দেবহাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান। 

গ্রেপ্তার বেনজীর হোসেন নিশি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের সাবেক সভাপতি।

ওসি হযরত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশিকে তার ভগ্নিপতি রাশিদুল ইসলামের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিশি ও তার স্বামী সেখানে ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। রাশিদুল উপ-স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। 

নিশির বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে পুলিশের গোয়েন্দা বিভাগ নিয়ে গেছে।