Published : 05 Sep 2026, 05:12 PM
কাপ্তাই হ্রদের পানিতে টানা এক সপ্তাহ ডুবে থাকার পর রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে পানি নেমেছে।
শনিবার দুপুর পর্যটক ও স্থানীয়দের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে বলে জানান রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
তিনি বলেন, “শনিবার সকালে সেতু থেকে পানি পুরোপুরি নেমে গেছে। তাই দুপুর ১২টা থেকে সেতুটি খুলে দেওয়া হয়েছে। এখন পর্যটকরা টিকিট কেটে সেতুতে ঘুরতে পারবেন।”
কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তবে পানি ১০৫ ফুটের বেশি হলে সেতুর পাটাতন ডুবে যায়।
২৯ অগাস্ট ভারি বৃষ্টি ও উজানের ঢলে হ্রদের পানি বেড়ে গেলে ঝুলন্ত সেতুটি ডুবে যায়। এরপর টানা এক সপ্তাহ পানির নিচে ছিল সেতুটি।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টায় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ১৮ ফুট এমএসএল। ফলে ভারি বৃষ্টি হলে এটি আবারও ডুবে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, রাতে খোলা হবে কাপ্