২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর কৃষকের মরদেহ ঝুলিয়ে রাখা হয় গাছে

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়ে পুলিশ।

হত্যার পর কৃষকের মরদেহ ঝুলিয়ে রাখা হয় গাছে
প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 08:14 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

ময়মনসিংহের নান্দাইলে এক কৃষককে হত্যার পর তার লাশ আম গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।

সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের চর মহেশকুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয় বলে নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান।

মো. সুজন মিয়া (২৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর জামাইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

ওসি বলেন, “রোববার রাতের যে কোনো সময় সুজন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি চর মহেশকুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পাশে নিয়ে আম গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।

“সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”

সুজন মিয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।