প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে মন্তব্য, কলেজ ছাত্র গ্রেপ্তার
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে ফেইসবুকে ‘বাজে’ মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাবিদুল ইসলাম সিয়াম উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
রোববার রাতে সদর উপজেলার জগতসার এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আখাউড়া থানার ওসি মো. জাবেদ-উল ইসলাম জানান। তিনি বলেন, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া, ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম থানায় অভিযোগ করেন, শুক্রবার ওই কলেজছাত্র প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন।
