ফেনীতে ভিক্ষুককে দলবেঁধে ধর্ষণ: আরও দুই যুবক গ্রেপ্তার
ধর্ষণের পরে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রেখে পালিয়ে যায় ব্রিক ফিল্ডের কয়েকজন শ্রমিক।
ফেনীতে ভিক্ষুককে দলবেঁধে ধর্ষণের মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, শুক্রবার রাতে সদর উপজেলার লালপুল ও দাগনভূঞা উপজেলার দিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউনুছপুর ফকিন্নিপাড়া গ্রামের মো. মেহরাজ (৩৫) ও সদর উপজেলার চরজুবলী গ্রামের সালাউদ্দিন (৩৫)।
অধিনায়ক স্কোয়াড্রন লিডার বলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা ওই নারী ভিক্ষা করেন। ৪ সেপ্টেম্বর এ বি এম ব্রিক ফিল্ডের কয়েকজন শ্রমিক তাকে ধর্ষণ করেন। পরে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রেখে পালিয়ে যায় তারা। ওই নারীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ওই ঘটনায় ওই নারী বাদী হয়ে আটজনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আরও দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
