Published : 15 Jul 2026, 11:05 AM
শেরপুরের নকলা উপজেলায় মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোরে শহরের গড়েরগাঁও মোড় থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বাসিন্দা রকি (১৮), কামরুল (২০), সিয়াম (১৮) ও নয়ন (১৮)।
বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হল না।
ওসি রিপন বলছেন, “মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা ছাত্রলীগের অনুষ্ঠিতব্য একটি মিছিলে যোগ দিতে নকলা থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মী শেরপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে গোপনে খবর পায় পুলিশ।
“এর পরিপ্রেক্ষিতে গড়েরগাঁও মোড়ে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।