২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষার্থী হত্যা: সাবেক মেয়র-এমপির সঙ্গে ভিসিও আসামি

১৮ জুলাই আন্দোলনের মধ্যে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের ধাওয়ায় খাল পার হতে গিয়ে ডুবে মারা যান রুদ্র সেন।

শাবি শিক্ষার্থী হত্যা: সাবেক মেয়র-এমপির সঙ্গে ভিসিও আসামি
রুদ্র সেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 04:51 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সাবেক মেয়র ও সংসদ সদস্যের পাশাপাশি উপাচার্যকেও আসামি করে মামলা করা হয়েছে।   

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক হাফিজুল ইসলাম মামলাটি করেন বলে বাদীপক্ষের আইজীবী আব্দুর রব জানান।

মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিচারক আব্দুল মোমেন মামলাটি নথিভুক্ত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন।

১৮ জুলাই বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে কয়েক বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে ডুবে মারা যান রুদ্র সেন। তিনি কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মামলার আসামিরা হলেন- সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী, সহকারী কমিশনার মোহাম্মদ সাদেক দস্তগীর কাউসার, জালালাবাদ থানার ওসি মো. মিজানুর রহমান, পরির্দশক (তদন্ত) আবু খালেদ মো. মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজাজামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন, সাবেক উপ-উপাচার্য কবির হোসেন, সাবেক প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সহসভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহভাপতি আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, এসআই রেজওয়ান আহমদ, কনস্টেবল রনি চন্দ্র রায়, এসআই নিহারেন্দু তালুকদার, কনস্টেবল সুজিত সিংহ, অপূর্ব সিংহ, প্রণজিৎ, সুমন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজিবুর রহমান, সহসভাপতি মামুন শাহ, ফারহান রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীন, সাইমন ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহসভাপতি তানিম খন্দকার, ছাত্রলীগকর্মী দেলোয়ার হোসেন, শফিউল রাব্বী, সহসভাপতি রেজাউল হক সিজার, ইউসুফ হোসেন টিটু, মনসুর আলম নিরব, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, আর কে রাকিব হোসেন, শুভ সাহা, সহসভাপতি আশিকুর রহমান আশিক, শিক্ষার্থী ফরাহান হোসেন চৌধুরী আরিয়ান, সানি শেখ, ছাত্রলীগকর্মী মোহাম্মদ তারেক, সহসভাপতি শিমুল মিয়া, আয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অমিত সাহা, আমরা সাস্টিয়ান গ্রুপের অ্যাডমিন আব্দুল কাদির মোহাম্মদ রেদোয়ান, নুরুল ইসলাম, ময়নুল ইসলাম, আহমদ সাজন, হাসান আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সরোয়ার সবুজ, সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন, শহীদ মু. অকিল অপু, মো. শাহজাহান, মু. আপ্তাব হোসেন সিরাজী, অহিদ উদ্দিন দুলাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রশিদ আহমদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন, মুজিবুর রহমান মালদার, আবু সুফিয়ান উজ্জ্বল, সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, মাজহারুল ইসলাম সুমন, শাহনুর আলম, রুহিন আহসান খান, আমির হোসেন খান। 

আরও পড়ুন:

নিস্তব্ধ রুদ্রদের বাড়ি, নির্বাক বাবা-মা

পদত্যাগ করলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন