২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে প্রাইভেটকারে মিললো কোটি টাকার ইয়াবা, আটক চালক

গোপন খবরে অভিযান চালিয়ে অভিযান চালায় পুলিশ।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2022, 12:25 PM

Updated : 12 Sep 2022, 12:25 PM

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জলিল মার্কেটের সামনে থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার জানান। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।

আটক আজিজুর রহমান প্রকাশ আজিজ (২২) টেকনাফ সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড জাঁহালিয়া পাড়া এলাকার অলি আহমদের ছেলে।

তিনি বলেন, গোপন খবরে টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারসহ চালককে আটক করেন তারা। পরে চালকের তথ্যে গাড়ির ডান পাশের দরজার নিচের অংশ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

“উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা।” বলেন পুলিশের এ কর্মকর্তা।

তিনি জানান, আটক চালকের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।