২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চার জনের যাবজ্জীবন

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ওই নারীকে অপহরণ করা হয়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 03:58 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

জামালপুরে গগৃবধূ অপহরণ মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান।  

দণ্ডিতরা হলেন- মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্না ওরফে মোন্নাফের ছেলে মো. মজনু (২৫), একই গ্রামের  ইমান আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৩৭), রান্ধনীগাছা গ্রামের হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯) ও আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০)।

মামলার বরাতে ফজলুল হক বলেন, আসামিরা গৃহবধূর বাবার বাড়ির বাসিন্দা। আসামি মো. মজনু দীর্ঘদিন ধরে গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।

এর জেরে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবার পথে সদরের রশিদপুর এলাকা থেকে গৃহবধূকে অপহরণ করে আসামিরা।

পরে আসামি হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় গৃহবধূকে। ঘটনার দুইদিন পর ১১ ফেব্রুয়ারি গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় অপহরণের মামলা দায়ের করেন।

রাষ্ট্র পক্ষের এ আইনজীবী বলেন, এই মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এই আদেশ দেন। জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন বলে আদেশ দেওয়া হয়েছে।