২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ গ্রেপ্তার
গ্রেপ্তার আমান উল্লাহ আকাশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 10:30 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় জেলা জজ আদালতের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক।

গ্রেপ্তার আমান উল্লাহ জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

ওসি আতিক বলেন, জুলাই ও অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আমান উল্লাহকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার আমান উল্লাহকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।