২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক হতাহত

জরুরি বিভাগের চিকিৎসক জানান, ইয়াসিন আলীর মাথায় আঘাতের চিহ্ন আছে। সেই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

চুয়াডাঙ্গায় ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক হতাহত

আহত উত্তম কুমারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 01:19 PM

Updated : 14 Jan 2024, 01:19 PM

চুয়াডাঙ্গা শহরের একটি সাততলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেক শ্রমিক। 

রোববার সকাল ৯টার দিকে শহরের মুক্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী। 

নিহত ইয়াসিন আলী (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজরামপুর গ্রামের কুরবান আলীর ছেলে। আহত উত্তম কুমার (২৭) নওগাঁ জেলার বাসিন্দা। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জুবাইদা জামাল জয়া জানান, ইয়াসিন আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। সেই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আহত উত্তম কুমারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওসি শেখ সেকেন্দার আলী জানান, নিহত-আহত দুজনই নির্মাণশ্রমিক। তারা সাততলা ভবনটিতে কাজ করতে গিয়ে নিচে পড়ে যান। 

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকলে এবং নিহতের স্বজনরা আবেদন করলে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।