১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালাল মাজারে দানের বাক্সে শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনায় চিঠি

শনিবার মাজারের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া গেলে সেখানে উপস্থিত লোকজনদের সামনে সেটি প্রদর্শন করা হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 07:27 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হায়াত ও দেশে প্রত্যাবর্তন কামনা করে দেওয়া একটি চিঠি পাওয়া গেছে।

শনিবার মাজারের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া গেলে সেখানে উপস্থিত লোকজনদের সামনে সেটি প্রদর্শন করা হয়।

চিঠির নিচে সিলেটের আওয়ামী লীগ সমর্থক সজিব নামের এক ব্যক্তির নাম রয়েছে; যিনি নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা বলেছেন। 

চিঠিতে তিনি শেখ হাসিনার হায়াত কামনার পাশাপাশি ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। 

হযরত শাহজালাল (রহ.) মাজারের বহু বছরের প্রথা ভেঙে প্রকাশ্যে প্রথমবারের মত টাকা গণনা করা হয় ২২ জুন। জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স স্থাপনের মাত্র চার দিনের মাথায় এ গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।

পরে ১১ জুলাই দ্বিতীয়বার দানবাক্স খোলা হয়; সেসময় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এর মধ্যে বাংলাদেশি মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-অন্যান্য সামগ্রীও ছিল। 

দ্বিতীয় দফায় গণনার প্রায় ৩৪ দিন পর শনিবার তৃতীয়বারের মত খোলা হয়েছে। 

দীর্ঘ সময় ধরে দান জমা হওয়ায় এবার আগের তুলনায় বেশি অর্থ পাওয়া যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।