সিলেটে র্যাবের অভিযান, বাসা থেকে গুলিসহ পিস্তল উদ্ধার
র্যাবের ধারণা, উদ্ধার অস্ত্রটি সিলেট নগরীর কোনো পুলিশ ফাঁড়ি থেকে লুট হতে পারে।
সিলেট নগরীতে অভিযান চালিয়ে একটি বাসা থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধারের করেছে র্যাব বলছে, এটি কোনো পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে।
শুক্রবার দুপুরে নগরীর মিরাবাজার আগপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়।
র্যাব বলছে, মিরাবাজারের যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, সে বাড়িতে নগরীর যতরপুর এলাকার বাসিন্দা আলী মিয়ার ছেলে রাজিব হোসেন (৩০) ভাড়া থাকতেন।
মশিউর বলেন, অভিযানের সময় রাজিব পালিয়ে গেছেন। তার বাড়ি থেকে উদ্ধার অস্ত্রটি সিলেট নগরীর কোনো পুলিশ ফাঁড়ি থেকে লুট হতে পারে।
যাচাই-বাছাই শেষে মামলা দায়েরের পর অস্ত্রটি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
