২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সৎ ছেলেকে হত্যার অভিযোগে গৃহবধূ আটক

কোহিনুর বেগম কৌশলে তার স্বামীর প্রথম স্ত্রীর ছেলেকে তার বাবার বাড়ি নিয়ে যান।

লক্ষ্মীপুরে সৎ ছেলেকে হত্যার অভিযোগে গৃহবধূ আটক

হত্যার অভিযোগে শিশুটির সৎ মাকে আটক করে পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 12:30 AM

Updated : 30 Aug 2022, 12:30 AM

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগে তার সৎ মাকে আটক করা হয়।

সোমবার বিকালে দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির শিশুটির সৎ নানার [সৎ মায়ের বাবা] ঘর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রামগঞ্জ থানার পরিদর্শক এমদাদুল হক জানান।

স্থানীয়দের বরাতে এমদাদুল হক জানান, হাজীগঞ্জ উপজেলার জিয়ানগর চৈইয়ালবাড়ি চার বছর বয়সী এই ছেলে চার-পাঁচ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রোববার হাজীগঞ্জ থানায় মামলা করেন তার বাবা।

“কোহিনুর বেগম কৌশলে স্বামীর প্রথম স্ত্রীর ছেলেকে তার বাবার বাড়ি নিয়ে যান। পরে শিশুটিকে হত্যা করে বাবার বসতঘরে পুঁতে রেখে আবার স্বামীর বাড়ি চলে আসেন। এদিকে ঘর থেকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

পরিদর্শক এমদাদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনূর তার সৎ ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন; এখনও জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।