২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 10:48 AM

Updated : 26 Aug 2026, 02:34 PM

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুকুরে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে চন্দ্রিমা থানার ওসি মেহেদি মাসুদ জানান।

মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মেহেদি মাসুদ বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।”

মৃত ব্যক্তির পরনে কালো টি-শার্ট ও লুঙ্গি ছিল। এছাড়া পুকুর পাড়ে একটি লাল গামছা পাওয়া গেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।