লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যায় আটক ৩
শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে (৫০) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- লতিফপুর গ্রামের ইমন হোসেন (২১), আলমগীর হোসেন (৪০) ও হুসাইন কবির সেলিম (৫০)।
রোববার রাতে চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, ভোরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। সন্ধ্যায় মরদেহ দাফন করা হয়েছে।
“পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। অভিযান চলছে।”
শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে (৫০) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মনছুর আহমেদের ছেলে।
আরও পড়ুন:
