Published : 16 Nov 2025, 12:28 AM
লক্ষ্মীপুরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম জানিয়েছেন।
নিহত আবুল কালাম জহির (৫০) চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার লাশের পাশে গুলির খোসাও পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ওসি ফয়জুল আজীম বলেন, “জহিরকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি।”
‘ছোট কাউসার’ নামে একজনের সঙ্গে ‘জহিরের দ্বন্দ্বের’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়গুলো তদন্ত চলছে।