১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

পুলিশ জানায়, ওই কবরস্থানে ১০টি আংশিক এবং ৭-৮টি কবর পুরোপুরি খোঁড়া রয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 04:27 PM

Updated : 03 Mar 2024, 04:33 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে।

রোববার শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, শনিবার রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) ‘জান্নাতুল বাকি’ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বেশ কিছু কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ওই কবরস্থানে ১০টি আংশিক এবং ৭-৮টি কবর পুরোপুরি খোঁড়া রয়েছে।

“ধারণা করা হচ্ছে, এই কবরস্থান থেকে বেশ কয়েকটি কঙ্কাল চুরি হয়েছে। রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।”

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবালয় থানার এসআই ফজলুর রশীদ বলেন, “আমরা কবরস্থানে ঘুরে দেখেছি। কিছু আংশিক এবং বেশ কয়েকটি কবর পুরোপুরি খোঁড়া রয়েছে। তদন্ত চলছে।”

এর আগে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর এলাকায় আরও বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।