২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ সভাপতি বাবু প্রার্থী হলেন চুয়াডাঙ্গায়

অপর আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

বিজিএমইএ সভাপতি বাবু প্রার্থী হলেন চুয়াডাঙ্গায়
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে ২৩৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

এদিন চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নাম ঘোষণা করা হয়। 

এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। 

চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। 

চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী শরীফুজ্জামান শরীফ।

মাহমুদ হাসান খান বাবু জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। চুয়াডাঙ্গা-২ আসন   দামুড়হুদা ও জীবননগর উপজেলা নিয়ে গঠিত। 

মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ মঙ্গলবার নেতা-কর্মীদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।