২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে তিনজনের মৃত্যু

রাজশাহী-বাঘা সড়কে শিশাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার শেষ বিকালে রাজশাহী-বাঘা সড়কে উপজেলার শিশাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন- উপজেলার শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমান ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে বাড়ি ফিরছিলেন। শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। 

ওসি মিজানুর বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে পারবে।