১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরের খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 02:51 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

মাদারীপুরের কালকিনিতে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা।

ওসি বলেন, সকালে মিয়ারহাটের কা‌ছে ভবানীপুর খাল ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে কালকিনি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪২ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।