২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে গৃহবধূর লাশ, গলায়-ঘাড়ে আঘাতের চিহ্ন

“আমাদের একমাত্র মেয়ে অনেক আগে মারা গেছে। আমি কাজের বেরিয়ে গেলে অঞ্জলি একাই বাড়িতে থাকতো।”

বাড়িতে গৃহবধূর লাশ, গলায়-ঘাড়ে আঘাতের চিহ্ন
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 05:18 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

চুয়াডাঙ্গার সদর উপজেলোয় বাড়িতে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান।

নিহত ৫৫ বছর বয়সী অঞ্জলি রানী বিশ্বাস ওই গ্রামের গণেশ পরামানিকের স্ত্রী। গণেশ পেশায় নাপিত।   

অঞ্জলির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

গণেশ জানান, সকালে তিনি বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে আলুকদিয়া বাজারে নিজের দোকানে যান। সেখানে কাজ করার সময় স্ত্রী খুন হওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন।

তিনি বলছিলেন, “বাড়িতে আমরা স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ থাকি না। আমাদের একমাত্র মেয়ে অনেক আগে মারা গেছে। আমি কাজের বেরিয়ে গেলে অঞ্জলি একাই বাড়িতে থাকতো।

“তাকে কে বা কারা তাকে বাড়িতে ঢুকে হত্যা করেছে, তা এলাকার কেউ বলতে পারেনি।”

নিহতের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত আছে রয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “কে বা কারা কোন উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা জায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।”