২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণ চেষ্টাকারী’ আইনজীবীর শাস্তির দাবি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয় এক আইনজীবীর বিরুদ্ধে।

‘ধর্ষণ চেষ্টাকারী’ আইনজীবীর শাস্তির দাবি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের

ওই আইনজীবীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 07:47 PM

Updated : 12 Feb 2023, 10:33 PM

শিক্ষার্থীকে এক আইনজীবীর ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার তারা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধনে অংশ নেন।

এ সময় মানববন্ধকারীরা আইনজীবী আলমগীর হোসেনের (৪৫) দৃষ্টান্তমূলক শান্তির দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। 

গোপালগঞ্জ জজ আদালতের ওই আইনজীবী গত শুক্রবার বিকালে বশেমুরবিপ্রবির এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

Image

ওই আইনজীবীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

ওই দিন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে আলমগীর হোসেনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ অধ্যাপক মোবারক হোসেন, শিক্ষক সমিতির সভাপতি সালেহ আহমেদ, ম্যানেজমেন্ট স্ট্যাডিস বিভাগের প্রধান ইশিতা রায়, ইতিহাস বিভাগের প্রধান সানজিদা পারভীন, প্রভোস্ট মাহাবুব আলম, অফিসার সমিতির সাধারণ সম্পাদক মিরাজ সিকদার, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমানসহ অনেকে বক্তব্য দেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাভেদ মাসুদ বলেন, মামলা দায়েরের পরই ওই আইনজীবী গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।