২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

ক্ষতিগ্রস্ত ৩৪ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ৩৪ ব্যবসায়ীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে এবং ১৪ জন ভাসমান ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। 

প্রাথমিকভাবে এ সহায়তা দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনির হোসেন, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

২৭ মার্চ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারে আগুনে পুড়ে যায় ৪৮টি ব্যবসা প্রতিষ্ঠান।