২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পলিথিনের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

১ অক্টোবর থেকে দেশের সব সুপারশপে পলিথিন ব্যাগ রাখা নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। আর নভেম্বর থেকে এর বাইরেও পলিথিন নিষিদ্ধের ঘোষণা আছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 11:30 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পলিথিনের কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার বিকালে সলঙ্গার চড়িয়া এলাকার জননী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিতে এ অভিযান চালানো হয় বলে

ডিসি কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন জানান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই পলিথিন কারখানার মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড করে। পরে কারখানার মালিক অর্থদণ্ড দেন।  

অভিযানের সময় সিরাজগঞ্জ এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দু্লাহ আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর গফুর, সেনাবাহিনী সদস্য ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ছিলেন। 

গত ১ অক্টোবর থেকে দেশের সব সুপারশপে পলিথিন ব্যাগ রাখা নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আর নভেম্বর থেকে এর বাইরেও পলিথিন নিষিদ্ধের ঘোষণা আছে।