ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর প্রাণ গেছে।
বুধবার দুপুরে পৌর এলাকার ভাদুঘরে এ ঘটনা ঘটে বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম জানান।
মৃত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, “ঢাকাগামী আপলাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়। তবে কোন ট্রেনে কাটা পড়েছে কেউ বলতে পারেনি।
“রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”
ওই নারীর পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করছে বলে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
