২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমিতে ১ হাজার গাছের চারা বিতরণ

ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 02:41 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব চারাগাছ তুলে দেওয়া হয়।

শাহজালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংকের রামগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মনির উদ্দিন আহমেদ ও ব্যবসায়ী আবু সাঈদসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “আমরা প্রতিবছর গাছের চারা বিতরণ করি। এর ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।”

ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।