Published : 14 Apr 2026, 03:31 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠে তার লাশ পাওয়া যায় বলে জানান বাঙ্গরা বাজার থানার ওসি মো. আব্দুল কাদের।
নিহত এরশাদ মিয়া (৩২) ওই এলাকারই বাসিন্দা।
নিহতের বাবা আব্দুল হক বলেন, তার ছেলে আগে গাড়ি চালাত। তবে কয়েক বছর ধরে মাদকে জড়িয়ে পড়ে এবং খারাপ পথে চলে যায়। পরিবার তাকে ভালো পথে ফেরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
ওসি কাদের বলেন, ধারণা করা হচ্ছে- মাদক বা চুরি করা জিনিসের ভাগাভাগি নিয়ে ঝামেলার কারণে তাকে হত্যা করা হতে পারে। ঘটনাস্থল থেকে একটি ছুরিও পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।
লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।