পাতা তোলার উৎসবে মুখর উত্তরের চা-বাগান
সিলেট ও চট্টগ্রামের পর দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল এখন উত্তরের জেলা পঞ্চগড়। সমতলের এসব চা-বাগানে এখন পুরোদমে চলছে কচি পাতা সংগ্রহ। একসময় পতিত থাকা এসব জমিতে চা চাষ বদলে দিয়েছে এলাকার আর্থসামাজিক চিত্র। তৈরি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান, বিশেষ করে নারীদের জন্য এনেছে কাজের সুযোগ।
