‘ডেভিল হান্ট’: ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার কাজী হারিসুর রহমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
‘অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হারিসুর রহমানকে (৬০) মঙ্গলবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙার ব্রিজ এলাকার থেকে গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, হারিসুর বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কাজী ফেরু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
