২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফলংয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, মানিকগঞ্জ থেকে ৫০ জনের একটি দল শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 09:45 PM

Updated : 25 Aug 2023, 09:45 PM

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে ওই নদীর জিরো পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ জানান।    

নিহত রমিজ উদ্দিন (৫৫) মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

পর্যটন দলের অন্যদের বরাত দিয়ে ওসি রতন আরও জানান, রমিজ উদ্দিনসহ তার এলাকার ৫০ জনের একটি দল শুক্রবার সকাল ১০টার দিকে বেড়াতে আসে। তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে রমিজসহ কয়েকজন স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয়রা বাকিদের উদ্ধার করতে পারলেও রমিজ তলিয়ে যান।”

গোয়াইনঘাট থানা ও ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয়দের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়।